# Tags

সত্রাজিতপুর মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন (বিসিএফ) -এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে ছিল চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, মেডিসিন ও গাইনি চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা । সহযোগী প্রতিষ্ঠান হিসাবে চিকিৎসা সেবা প্রদান করেন ডি-স্ক্যান হাসপাতাল ও জামান আই কেয়ার সার্ভিসেস।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা বাবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক শামসুল আলম ও কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বাদল। দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হুসাইন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
সভাপতিত্ব করেন প্রকোশলী মোঃ রবিউল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজমাল হোসেন মামুন।